ঢাকা বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারাল ভুটান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১১:৩৯

ব্যাকভলি এক সতীর্থের মাথা হয়ে যখন ওয়াঙচুক কিগার কাছে আসে, তখন তপু বর্মণ আক্রমণ প্রতিহত করার চেয়ে রেফারির দৃষ্টি কাড়তেই মনোযোগী ছিলেন। সুযোগ কাজে লাগাতে একদম ভুল করেননি ভুটানি ফরোয়ার্ড। দারুণ ভলিতে করা গোলে বাংলাদেশকে হারাল দেশটি।

২০১৬ সালের এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরেছিল লাল-সবুজরা। আরেকটি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ফের হারল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো। শেখ মোরসালিনের একমাত্র গোলে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

দুই পরিবর্তন এনে একাদশ সাজান হাভিয়ের ক্যাবরেরা—প্রথম ম্যাচে চোট পাওয়া ফরোয়ার্ড রাকিব হোসেনের জায়গায় শাহরিয়ার ইমন এবং ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় ঈসা ফয়সালকে খেলানো হয়।

বাংলাদেশের মাঝমাঠ ছিল ছন্দহীন, অপরিকল্পিত ছিল আক্রমণভাগ। সুযোগ নিয়ে শুরু থেকেই চাপ সৃষ্টি করছিল ভুটান। এর পরও শুরুর দিকে গোলরক্ষক মিতুল মারমাকে বড় পরীক্ষা দিতে হয়নি। ৩৩ মিনিটে প্রথম বড় পরীক্ষায় অবশ্য ভালোভাবেই পাস করেন মিতুল—ক্ষিপ্রগতিতে মার্কারদের ছিটকে ফেলা তিসেলত্রিম নামগাইলের শট ফিস্ট করেছেন গত মৌসুমে শেখ রাসেলে খেলা গোলরক্ষক।

প্রথমার্ধের শেষদিকে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মিডফিল্ডার সোহেল রানার লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়ানো শাহরিয়ার ইমন অবশ্য বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি; মোহামেডান থেকে আবাহনীতে নাম লেখানো ফরোয়ার্ড শট নিয়েছিলেন বটে, ভুটানের গোলরক্ষক ধেনদুপ তিসেরাংয়ের গায়ে লেগে সেটা বাইরে গেছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শাহরিয়ার ইমনকে তুলে তরুণ রাব্বি হোসেন রাহুলকে মাঠে পাঠান হ্যাভিয়ের ক্যাবরেরা। ঈসা ফয়সালকে তুলে মিরাজুল ইসলামকে মাঠে নামিয়ে আক্রমণভাগের শক্তি বাড়ান এ কোচ।

জাতীয় দলের জার্সিতে এ ম্যাচ দিয়েই অভিষেক হলো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া মিরাজুল ইসলামের। অভিষেকটা হতাশার অধ্যায় হয়ে রইল যোগ করা সময়ে হজম করা গোলের হারে।

তার আগে ৬৭ মিনিটে বক্সের মধ্যে ইয়েশ দর্জির কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিংমা ওয়াংচুকের দুর্বল প্রচেষ্টাও বাংলাদেশ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে পারেনি, বল সহজেই গ্রিপে নেন মিতুল।

৭৭ মিনিটে প্রতিপক্ষের বক্সে রাব্বি হোসেন রাহুল বল নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ক্লিয়ার করেন ভুটান গোলরক্ষক। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা