ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দেওয়ানবাগ দরবার শরিফ ও বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:২১

তাসাউফভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরিফসহ দেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন দেওয়ানবাগ দরবার শরিফের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তার পক্ষে এই আহ্বান জানান সাবেক জেলা ও দায়রা জজ আবদুল আজিজ খলিফা। 

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয়, দেওয়ানবাগ শরিফ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নয়। মানুষের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ ও রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরিচালিত হয়। তারপরও কেন, কার স্বার্থে বারবার মানুষকে বিভ্রান্ত করে দেওয়ানবাগ শরিফে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে- প্রশ্ন রাখেন আবদুল আজিজ খলিফা। 

সংবাদ সম্মেলনে দেওয়ানবাগ শরিফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সালাম, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডা. দেওয়ান ফারুকুল ইসলাম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, আল কোরআন গবেষণা কেন্দ্রের সদস্য হযরতুল আল্লাম এমরান হোসাইন মাজহারী ও ইসলামী আলোচক হযরতুল আল্লাম সাব্বির আহমদ ওসমানীসহ বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিইউবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল। 

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ গ্রামে অবস্থিত বাবে জান্নাত দেওয়ানবাগ শরিফে এবং ৮ সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাবে বরকত দেওয়ানবাগ শরিফে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিতে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের ওপর দুর্বৃত্তরা শারীরিক নির্যাতন চালায়। এর ফলে শতাধিক ভক্ত মারাত্মক আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন। এরা ইতিপূর্বে ১৯৯০ ও ১৯৯৯ সালেও দেওয়ানবাগ দরবার শরিফে হামলা চালিয়েছিল। 

তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আজকের এই সংকট দেওয়ানবাগ শরিফের একার নয়। এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠীর, সকল তরিকতপন্থী মানুষের। তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সঠিক সময়। তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন সকল মতানৈক্য ভুলে আমরা একত্রিতভাবে শান্তি বিনষ্টকারী এই জালিমদের প্রতিহত করি। অলী-আল্লাহর এই পুণ্যভূমিতে শান্তি-সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করি।  

সংবাদ সম্মেলনে আলোচকগণ বলেন, তরিকতপন্থীগণ বাংলাদেশের সমাজ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রেখে চলেছেন। তাই শান্তিপ্রিয় সুফিপন্থী জনগোষ্ঠীর কার্যক্রমে সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সরকারকে সে বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

T.A.S / জামান

টাকার অভাবে চিকিৎসা বন্ধ: আব্দুল হাসেমের পাশে দাড়ালেন ডিসি ফরিদা খানম

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা: দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের নির্দেশ পূর্ত প্রতিমন্ত্রীর

আইসিটি অধিদপ্তরে ‘অদৃশ্য ক্ষমতার দাপট

রাজধানীর মিরপুরে টেলিগ্রামের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

অবশেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের সাথে জাগৃক এর চুক্তি বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে তেল নিয়ে তেলেসমাতি ব্যবসা

রাজউকের উচ্ছেদ অভিযান: মিরপুর ও শেওড়াপাড়ায় নকশা বহির্ভূত ৯ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত