ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অলিম্পিয়াডে যাচ্ছেন বাংলাদেশের ১০ দাবাড়ু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:২৮

১১ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হতে যাচ্ছে দাবা অলিম্পিয়াড। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের ১০ দাবাড়ু। ওপেন বিভাগে খেলবেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজি, নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

নারী বিভাগের দাবাড়ুরা হলেন– আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ওয়াদিফা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং ওয়ালিজা আহমেদ। 

প্রতিযোগিতা সামনে রেখে গতকাল দাবা ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। দাবা অলিম্পিয়াডের পর বুদাপেস্টে অনুষ্ঠেয় তিনটি আন্তর্জাতিক দাবা ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদ অংশগ্রহণ করবেন।

T.A.S / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা