নরসিংদীতে ১৪ রাউন্ড গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার
নরসিংদীতে চায়না রাইফেলের ১৪ রাউন্ড গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ। রবিবার রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোপ থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৪ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, মডেল থানার এসআই আব্দুল গাফফার অভিযান পরিচালনা করে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ