ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জিবিসিডিসির বৃক্ষরোপণ কর্মসূচি


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:৭

গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বট এবং ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

কর্মসূচিতে তারা প্রাথমিকভাবে ২টি বটগাছ, ৫টি তালগাছ, নিমগাছ ২০টি, জলপাই গাছ ৫টি, আমলকী গাছ ৫টি, জামগাছ ২টি, গাবগাছ ৫টি, চালতা গাছ ৫টি, বিলম্বী গাছ ২টি, আমগাছ ২টি, পেয়ারা গাছ ২টি, তেঁতুল গাছ ২টি, লটকন গাছ ২টি, সফেদা গাছ ১টি এবং ৫টি সুপারি গাছ রোপণ করেন।

কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো বহু আগে থেকে সবুজায়নের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জিবিসিডিসিও কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় তাদের এ উদ্যোগকে সাদুবাদ জানাই। 

এ বিষয়ে জিবিসিডিসির সাংগঠনিক সম্পাদক নাসিম বলেন, সবুজায়নের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। মানব বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এ বছর ১০০০টি গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০০টি গাছ লাগানো হচ্ছে।

এ আয়োজনে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ডিনস কমিটির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিবিসিডিসির লিড মেন্টর, অন্য নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাম্পাসের সবুজায়নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতি বছর গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ কার্যক্রম পালন করছে। তারই ধারাবাহিকতায় ক্যাম্পাসের অন্য শিক্ষার্থী সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

এমএসএম / এমএসএম

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়