পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রশাসনিক একটি চিঠিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউট্যাবের (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পবিপ্রবি শাখা।
শুক্রবার (১৩ মার্চ) ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে তাকে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
ইউট্যাব পবিপ্রবি শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ইউট্যাব পবিপ্রবি শাখার ১৩ মার্চের অনলাইন সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা ও প্রশাসনিক বিষয় নিয়ে গণমাধ্যমে মন্তব্য করার পাশাপাশি এ. বি. এম. সাইফুলসহ ইউট্যাবের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে।
এ ছাড়া এক প্রেস বিজ্ঞপ্তি ও শোকজ সংক্রান্ত জবাবে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করে কয়েকজন শিক্ষক নেতার নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও ইউট্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী
জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা
চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
শেকৃবিতে টিচার্স কোয়ার্টারে তালা ভেঙে ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
বাকৃবিতে প্রথম বারের মতো ক্যাট শো অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গুচ্ছ “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
Link Copied