ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২৬ বিকাল ৬:০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রশাসনিক একটি চিঠিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে  ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পবিপ্রবি শাখা।

শুক্রবার (১৩ মার্চ) ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে তাকে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

ইউট্যাব পবিপ্রবি শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালালের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ইউট্যাব পবিপ্রবি শাখার ১৩ মার্চের অনলাইন সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা ও প্রশাসনিক বিষয় নিয়ে গণমাধ্যমে মন্তব্য করার পাশাপাশি এ. বি. এম. সাইফুলসহ ইউট্যাবের কয়েকজন নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে।

এ ছাড়া এক প্রেস বিজ্ঞপ্তি ও শোকজ সংক্রান্ত জবাবে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করে কয়েকজন শিক্ষক নেতার নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও ইউট্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা