ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার্তদের মাঝে এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। জেলাগুলোর প্রত্যন্ত এলাকায় বিশেষ ব্যবস্থায় পানিবন্দিদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন বীমা কোম্পানিটির কর্মীরা।

বন্যার্ত এলাকায় বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলার গ্রামগুলো এখনো পানির নিচে। বড় নদী না থাকায় পানি দ্রুত নামতে পারছে না। এখনো যান চলাচলের উপযোগী নয় এখানকার সড়কগুলো। এ ধরনের এলাকায় বীমা কর্মকর্তা নিজ নিজ টিমের সদস্যদের নিয়ে ত্রাণসামগ্রী বন্যার্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্ জামাল হাওলাদার ত্রাণ কার্যক্রম মনিটর করেন। তিনি জানান, এই মানবিক কর্মকাণ্ডে তার কোম্পানির নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী আন্তরিকতার সাথে কাজ করেছেন।

তিনি আরো জানান, এনআরবি ইসলামিক লাইফ দেশের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে আছে এবং থাকবে।

Sunny / জামান

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ