শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বাঘারপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির যশোর, খুলনা ও চুকনগর শাখা কর্তৃক উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকি, বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, থানা কৃষি কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক সদর উদ্দীন, বাহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু মুছাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত