চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন
আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) আওতাধীন কম্পিউটার সেন্টারগুলোতে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী নগরীর রেলগেটের নেসকো অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে তারা বলেন, আমরা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির উপ-মহাব্যবস্থাপক (আইসিটি অপারেশন অ্যান্ড অটোমেশন) দপ্তরের আওতাধীন রাজশাহী ও রংপুর জোনের সকল কম্পিউটার/বিলিং সেন্টারে আউটসোর্সিং পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। কম্পিউটার সেন্টার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির গুরুত্বপূর্ণ সেক্টর হলেও এখানকার কর্মচারীরা সবচেয়ে বেশি অবহেলিত ও সুবিধাবঞ্চিত। ফলে আমাদের বৈষম্য দূরীকরণের জন্য প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর ও উক্ত স্মারকে গঠিত Grievance Redress Committee-এর বরাবর আমাদের দাবি উল্লেখ করে আবেদনপত্র জমা দিয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কোনো্ ফলাফল পাওয়া যায়নি।
তারা আরো বলেন, দাবিসমূহ না মানার কারণে এবং দাবি মানার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করায় আমরা সকল কম্পিউটার সেন্টারের কর্মচারীবৃন্দ স্ব-স্ব দপ্তরে অবস্থান করে কর্মবিরতি পালন করব এবং আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
এ সময় রংপুর, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, পাবনা ও রাজশাহী নেসকোর কম্পিউটার/বিলিং সেন্টারের (আউটসোর্সিং) কর্মচারীদের মধ্যে মুকুল হোসেন, গোলাম মোস্তফা, ইব্রাহিম, হারুন,শহিদুল, নয়ন, মুন্না,ইমরান, সোহেল গাজী, কামিরুল, আবদুল্লাহ, মাহি, মোরশেদা, সিথিলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে