ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাউজানে মুছা হত্যায় মামলা না নেয়ার অভিযোগে ওসি জাহিদের বিরুদ্ধে তদন্ত দাবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:৫০

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা মুছা হত্যার মামলাটি গ্রহণ না করার অভিযোগ উঠেছে তৎকালীন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনের বিরুদ্ধে। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে মা-বাবার কবর জিয়ারত করতে গেলে ২০২৪ সালের ১৬ মার্চ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে একদল সন্ত্রাসী মুছাকে প্রকাশ্যে ধরে নিয়ে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবালোকে এই নির্মম হত্যাকাণ্ডের পরও ওসি জাহিদ ফজলে করিমকে খুশি করতে ওই ঘটনায় কোনো মামলা নেননি। বরং হত্যাকারীদের বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের ভাষ্যমতে, ওসি জাহিদ রাউজান থানায় যোগদানের পর থেকেই ফজলে করিমের একজন অনুগত হিসেবে কাজ করছিলেন। তাকে ফজলুল করিমের কথামতো মিথ্যা মামলা দায়ের করে সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার করতেও দেখা গেছে। ওসি জাহিদকে এলাকার মানুষ ‘ফজলে করিমের ক্যাডার’ হিসেবে উল্লেখ করেন। কারণ পুলিশের পোশাক পরে থাকলে তিনি পুলিশ আর পোশাক খুললেই ফজলে করিমের সহযোগী হিসেবে কাজ করতেন।

মুছা হত্যাকাণ্ডের পর মুছার পরিবার অভিযোগ করেছে যে, হত্যাকারীদের আড়াল করতে এবং তাদের পক্ষে দাঁড়িয়ে মুছার পরিবারকে হয়রানি করা হয়েছে। এমনকি তাদের এলাকা ছাড়তে বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে।

এছাড়াও রাউজানের সালাউদ্দীন কাদের চৌধুরীর অনুসারী নোয়াপাড়া গ্রামের কামরুল হাসান টিটুকে চট্টগ্রাম কারাগারের গেট থেকে ধরে নিয়ে ক্রসফায়ারের চেষ্টা করার অভিযোগ রয়েছে ওসি জাহিদের বিরুদ্ধে। টিটুকে ক্রসফায়ারে হত্যা করতে ব্যর্থ হয়ে টিটুর তিন মাসের গর্ভবতী মেয়ে উর্মির ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়ভ ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। উর্মির সন্তান নষ্ট হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং অনেকেই ওসি জাহিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

মামলা ও আদালতের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। মুছা হত্যার ঘটনায় রাউজান থানায় মামলা না নেওয়ায় মুছার পরিবার আদালতে মামলা দায়ের করে। কিন্তু অভিযোগ রয়েছে, ফজলে করিমের প্রভাব ও চাপের মুখে ওসি জাহিদ সেই মামলাটি বাদির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আকারে জমা দেওয়ার চেষ্টা করেছে। এতে মুছার পরিবারের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নষ্ট হয়। আদালতে দায়ের করা মামলার সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ওসি জাহিদের প্রত্যাহার ও নতুন করে মামলা দায়েরের পরিকল্পনা :

ওসি জাহিদকে বর্তমানে রাউজান থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে, এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারগুলো ওসি জাহিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার পরিকল্পনা করছে। টিটু ও তার মেয়ে উর্মিও ওসি জাহিদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নির্যাতিতদের আশঙ্কা ও দাবির প্রতিক্রিয়া:রাউজানের সাধারণ মানুষের মধ্যে ওসি জাহিদের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, মুছা হত্যা এবং টিটুর মেয়ের গর্ভের সন্তান নষ্টের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি ঠিকভাবে তদন্ত না হয়, তবে এর পুনরাবৃত্তি ঘটতে পারে। তারা ওসি জাহিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন। 

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার