ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত


বিল্লাল হোসেন photo বিল্লাল হোসেন
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:৫১

কুমিল্লার হোমনায় খেলা দেখতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুরাদনগর উপজেলার দুই মোটরসাইকেল আরোহী (দুই বন্ধু) নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ মিয়া (১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং সোহাগ মিয়া (১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শফিউল্লাহ ও আল-আমিন বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা