ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে জিতলেও ভারতে পাত্তা পাবে না বাংলাদেশ : সৌরভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ রাত ১০:৪

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে এমনটাই বলেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে সৌরভ গাঙ্গুলি মনে করেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে ভারত।

পাকিস্তানকে হারালেও ভারতে এসে বাংলাদেশ সিরিজ় জিততে পারবে না বলেই মনে করেন ভারতের সাবেক এই অধিনায়ক। সৌরভ বলেন, 'পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ় জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ় জিতবে।

সৌরভের মতে, পাকিস্তানের বর্তমান দল আগের মতো নেই। পাকিস্তান দলকে দেখে রীতিমতো চিনতে পারছেন না তিনি। বাবর আজ়মদের খেলা দেখেও তিনি হতাশ। তাদের ক্রিকেটের মান অনেক নীচে নেমে গেছে বলেও মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, 'আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার  ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার।'

'ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ভালো ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।

এমএসএম / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে