ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাসিনা সরকারের পতনের পর স্বস্তিতে সাধারণ মানুষ : খায়রুল কবির খোকন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১২:২৯

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দেশের মানুষ নিপীড়িত হয়েছেন। তার আমলে মানুষ বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তার পতনের মধ্যদিয়ে দেশের মানুষ এখন স্বস্তিতে আছে। সোমবার (৯ জুলাই) বিকেলে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী শিশু একাডেমি হলরুমে নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এ সময় খায়রুল কবির খোকন বলেন, হাসিনা চারদিকে লুটপাট চালিয়েছিল, যার কারণে তার আমলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এসব বন্ধ হবে। এছাড়াও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়া যাতে হয়রানিমূলক মামলা না দেয়া হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মঞ্জুর এলাহী, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুনসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।

T.A.S / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২