ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পথের ছবিওয়ালা খ্যাত আবুল হোসেন, সুখ খুঁজে ফেরেন ছবি এঁকে


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ২:৫৬

পথে পথে ঘুরে-ফিরে আপন মনে কখনো কাগজে, কখনো রাস্তায়, কখনোবা বিল্ডিংয়ের দেয়ালে নানা চিত্রশিল্প অঙ্কন করে মানসিক প্রশান্তি খুঁজে ফেরেন আবুল হোসেন (৯৭)। পথের মানুষটির খবর কেউ না রাখলেও তার হাতে আঁকা ব্যবহারিক পরীক্ষার খাতা দিয়ে হয়েছেন বড় বড় কর্মকর্তা, এমনকি ডাক্তার, ইঞ্জিনিয়ার। যদিও শিক্ষা-দীক্ষায় তেমনটা সুবিধা করতে পারেননি পরিবারের দরিদ্রতার কারণে। তথাপি দেশ ও জাতির কল্যাণে তিনি রেখে যেতে চান তার স্মৃতিচিহ্ন।

অসাধারণ প্রতিভাবান এই চিত্রশিল্পীর বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামে। অভাব-অনটনের সংসারে পেশায় মাটি কাটার শ্রমিক হলেও তাকে গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাটিতে বসেই ছবি আকঁতে বিভিন্ন সময় দেখা যায়।

স্থানীয়দের দাবি, স্কুলের ছোট ছোট ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে ছবি এঁকে আনন্দ দিয়ে থাকেন কয়েক যুগ ধরে। তার নিপুণ হাতে আকাঁ পশু-পাখি, জীব-জন্তু, গাছপালা, ফুল-ফল ও মানুষের ছবি দেখে চোখ আটকে যায়। রাস্তার মোড়ে চায়ের স্টলে বসে যে কেউ ছবি এঁকে দিতে বললে তা তিনি অনায়াসে করেন। এমনকি স্কুল-কলেজের পরীক্ষার সময় এলে পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতায় অঙ্কন করে শিক্ষার্থীদের বাড়তি টেনশন কমিয়ে দেন কোনো রকম পারিশ্রমিক ছাড়াই সহজ-সরল সাদামনের নিরহঙ্কার মানুষটি।

সরেজমিন আলাপকালে স্থানীয়রা জানান, তিনি ছোটবেলা থেকেই ছবি এঁকে দিতেন শিশু-কিশোরদের। অনেকটা সহজ-সরল স্বভাবের নিশ্চুপ-নীরবতায় থাকতেন। তারা আরো জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় তার  চিত্রাঙ্কন প্রদর্শনীর মাধ্যমে তাকে আর্থিক সহযোগিতা করা যেতে পারে। 

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়