ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৩:২০

নরসিংদীর নতুন সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হলেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক। নরসিংদীর সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদকে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই দুই প্রতিষ্ঠানে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে (ইকুইভ্যালেন্ট টু সিভিল সার্জন, ৫ম গ্রেড) দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ২০তম বিসিএস ক্যাডার সার্ভিসের একজন কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক৷ তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি নরসিংদী সদর হাসপাতালের আরএমও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব পালনের সময় হাসপাতালটি দুবার ঢাকা বিভাগে ও একবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তার সুনাম রয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি অসংখ্য কবিতা লিখেছেন। সমসাময়িক বাস্তবধর্মী বিষয়ে কবিতা লিখে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২