যুবদল নেতাদের নামে মামলা প্রত্যাহার ও হাসিনার ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল
যুবদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন। উপজেলার সকল ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে নাগেশ্বরী এসে মুক্তমঞ্চে গণসমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা।
আরো বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ প্রমুখ।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু