ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা আত্মসাৎ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৪:২০

ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে এক প্রতারক। জমি রেজিস্ট্রি না করে উল্টো ক্রেতাদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা শিবনগর গ্রামের ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৩ সালে শিবনগর এলাকার মুসা মণ্ডলের মেয়ে পারভীন বেগম পারুলের কাছ থেকে সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার শিবনগর মৌজার ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লাখ ৪০ হাজার টাকা বায়না করেন। সাক্ষীদের উপস্থিতিতে সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে চাইলে টালবাহান শুরু করেন প্রতারক পারুল। রেজিস্ট্রির দিন ধার্য করা হলে জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঢাকায় পালিয়ে যান। গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি দিতে অস্বীকার করেন।

ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না অভিযোগ করে বলেন, আমরা উপায় না পেয়ে আদালতে মামলা করেছি। মামলা দায়েরের পর থেকে আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। সাক্ষীদের বাড়িতে গিয়ে আদালতে না যেতে হুমকি দিচ্ছে। এমনকি একজন সাক্ষীর জমির ফসলও নষ্ট করে দিয়েছে। আমরা হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তার কোনো প্রতিকার পাইনি। আমরা চাই আমাদের ন্যায্য দাবি বাকি টাকা নিয়ে আমাদের জমি রেজিস্ট্রি করে দিক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার, ভাই ফারুক হোসেন, বোনজামাই শেখ আক্তারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত পারুল বলেন, আমার সময় হলে আমি জমি রেজিস্ট্রি করে দিব বলে কল কেটে দেন।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা