ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হামলা, ভাংচুর ও লুটপাটের বিচার দাবিতে প্রবাসীর সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৫

রাজশাহীতে প্রবাসীর বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ও তার পরিবারের সদস্যদের মারপিট করে বাড়ি থেকে বের করে তা দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীদের ৫টি মোবাইল ফোন ভাংচুর ও ৩টি ফোন ছিনিয়ে নেয়া হয়েছে। লুট করা হয়েছে বাড়ির জিনিসপত্রও। এছাড়া স্বর্ণের চেইন, ডায়মন্ডের লকেট ও স্বর্ণের আংটিও ছিনিয়ে নেয় হামলাকারীরা। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর কাজলা ফুলতলা এলাকায় এ হামলা, ভাঙচুর, বাড়ি দখল ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নগরীর কাজলা ফুলতলা এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রবাসী মো. আল-আমিন জুয়েল (৩৯) এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী জুয়েল জানান, গত ২০ আগস্ট তিনি বিদেশ থেকে বাড়িতে আসেন। এরপর গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার অভিযুক্ত মৃত নুর মোহাম্মদের ছেলে মিঠুন ও মৃত সিদ্দিকের ছেলে রাজু কোনো কারণ ছাড়াই তার স্ত্রী শিমু আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ওই দিনই নগরীর মতিহার থানায় একটি অভিযোগ দেয়া হয়।

তিনি আরো জানান, এর পরিপ্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজলা ফুলতলা এলাকার মৃত বদরুল আলমের ছেলে ফাইজুল আলম পলাশ ও পরশ, মৃত সাবানের ছেলে হানিফ শেখ, মৃত রুহুল আমিনের ছেলে রোকন, হায়দার আলীর ছেলে শিমুল, মৃত আবুল হোসেনের ছেলে মাহাবুল, মৃত নুর মোহাম্মদের ছেলে মিঠুন, মৃত সিদ্দিকের ছেলে রাজু ও মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল গাফফারসহ আরো ৫-৭ জন তার বাসার প্রধান ফটক ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তারা (অভিযুক্তরা) বাসার বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তখন তাদের (ভুক্তভোগীদের) ৫টি মোবাইল ফোন ভাংচুর ও ৩টি ফোন ছিনিয়ে নেয়। লুট করা হয় বাড়ির জিনিসপত্রও।

এছাড়া স্বর্ণের চেইন, ডায়মন্ডের লকেট ও স্বর্ণের আংটিও ছিনিয়ে নেয় হামলাকারীর। এরপর তারা জুয়েলসহ পরিবারের সদস্যদের প্রত্যেককে আলাদা রুমে নিয়ে জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে জোরপূর্বক এক কাপড়ে (শুধু পরনের কাপড়) বাড়ি থেকে বের করে দিয়ে সেটি দখলে নেয়। তাদের অত্যাচার থেকে জুয়েলের ১৬ ও ৭ বছরের মেয়েও রক্ষা পায়নি। এ ঘটনায় সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মতিহার থানায় হামলা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী শিমু আক্তার একটি অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত দুই দিন থেকে তারা বাড়িতে ঢুকতে না পেরে এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এ ব্যাপারে অভিযুক্ত কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কী কারণে অভিযুক্তরা তাদের বাড়ি দখল করে নিয়েছে, তা জানা যায়নি। খোঁজখবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে প্রবাসী জুয়েলের স্ত্রী শিমু আক্তার, মেয়ে জারিন আখতার জুঁথি, মৌসুফা আফরিন ও শালিকা  মোসা. নাজমুন নাহার লাভলী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ