পটুয়াখালীতে অন্ধ কল্যাণ সমিতি দখল নিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি
পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ। গত ৫ আগস্ট সরকার পতনের পর ৫ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ কল্যাণ সমিতির দায়িত্ব গ্রহণ করে ১৭ নতুন কমিটি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে জবরদখলমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার প্রমুখ। অংশগ্রহণ করেন- অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা অন্ধ কল্যাণ সমিতিকে জবরদখলমুক্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারণে অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিএনএসবি চক্ষু হাসপাতাল তথা অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। তাদের প্রতিহত করতে হবে।
এমএসএম / জামান
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
Link Copied