ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নতুন ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের দাবি তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৬:৩

বাংলাদেশের জ্বালানি সেক্টরের সবচেয়ে প্রভাবশালী ও নেতৃত্ব প্রদানকারী কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দিনের পর দিন পেট্রোবাংলার অযাচিত ও স্বার্থান্বেষী হস্তক্ষেপের কারণে আজ অস্তিত্বের সংকটে পড়েছে। গত ১৬ বছর ধরে পেট্রোবাংলা কর্তৃক নিয়োগকৃত পেট্রোবাংলার চেয়ারম্যানের ভাষ্যমতে দক্ষ ও সৎ এমডি নিয়োগ দেয়ার সর্বদা তিতাস গ্যাস কোম্পানিকে বহন করতে দুর্নীতি ও অদক্ষতা বেড়েছে। এই তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্তৃক তৎকালীন এমডির অপসারণ চাইলেও পেট্রোবাংলা তা কখনো আমলে নেয়নি।

গত মেয়াদে পেট্রোবাংলা কর্তৃক নিয়োগকৃত বিপু সমর্থিত এমডিকে অপসারণের পর পলাতক মন্ত্রীর মদদপুষ্ট কর্মকর্তা শাহনেওয়াজ পারভেজকে উর্ধ্বতন তালিকা না মেনে তিতাসের এমডি নিয়োগ দেয়া হয়। বর্ণিত ব্যক্তি জিটিসিএলে ফ্যাসিস্ট  আওয়ামী সরকারের সাবেক খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নে সফল হওয়ায়  পুরস্কারস্বরেূপ তিতাস গ্যাস কোম্পানিতে পদায়ন করা হয়। বিষয়টি তিতাসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী মেনে নিতে পারেননি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাতের জন্য শান্তিপূর্ণভাবে পেট্রোবাংলায় স্মারকলিপি নিয়ে গেলে পেট্রোবাংলার কতিপয় ফ্যাসিস্ট কর্মকর্তা-কর্মচারী অতর্কিত হামলা চালায়। এতে তিতাসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত ও লাঞ্ছিত হন। তাদের মধ্যে ৫-৬ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।

পেট্রোবাংলার ফ্যাসিস্ট স্বার্থান্বেষী কর্মকর্তা-কর্মচারী কর্তৃক লাঠিসোঠা নিয়ে আক্রমণের কারণে এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে কারণে স্মারকলিপি প্রদান করা সম্ভব হয়নি। উপরন্তু তারা তাদের ওপর হামলা নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করে।

বিগত বছরগুলোতে বাইরে থেকে তিতাস গ্যাস কোম্পানির এমডি নিয়োগ দেয়ায় কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জ্বালানি সেক্টরের সবচেয়ে বেশি অবদান রাখা কোম্পানিটিতে ভিন্ন প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেয়ার কারণে তিতাস গ্যাসের আজকের এই দৈন্যদশা।

পেট্রোবাংলায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাপ্রাপ্ত আমলা ও প্রশাসন দ্বারা পেট্রো সেক্টরে অস্থিরতা সৃষ্টিকারীদের হাত থেকে তিতাস গ্যাসের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রক্ষার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা বিধান ও বৈষম্য নিরসনে তিতাস গ্যাসের সিনিয়র জিএমদের মধ্য থেকে ব্যবস্থাপনা পরিচালক ও পরিকল্পিতভাবে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো হামলার এবং বিভিন্ন মিডিয়ায় প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানান তারা।

এমএসএম / জামান

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি