ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সীমান্তে স্বর্ণা ও জয়ন্ত হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৭:১৯

বাংলাদেশের সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নির্বিচারে হত্যাকাণ্ড এবং বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ‘আধিপত্যবিরোধী মঞ্চ’-এর আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা গত বুধবার সীমান্তে ঘটে যাওয়া স্বর্ণা ও গতকাল বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত হত্যার প্রতিবাদ জানান। এ ছাড়া সীমান্তে বিএসএফ কর্তৃক সব হত্যার বিচারের দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়াত মীর বলেন, আপনারা ইতোপূর্বে দেখেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। আপনারা দেখেছেন সীমন্তের কাঁটাতারে ঝুলেছিল ফেলানীর লাশ। কিন্তু এর কোনোটির সুষ্ঠু বিচার আজ অব্দি হয়নি। আমরা ভারতীয় দালাল হাসিনা সরকারকে উৎখাত করেছি। একই ভাবে আমরা ভারতীয় সকল প্রকার আগ্রাসন রুখে দিতেও সক্ষম হব।

আধিপত্যবিরোধী মঞ্চের আহ্বায়ক শাহারিয়ার আঞ্জুম বলেন, মাত্র কয়েক দিন আগেই স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে আমরা শহীদ মিনারে দাঁড়িয়েছি। সেই রক্তের দাগ না শুকাতেই বিএসএফের গুলিতে নিহত হয় জয়ন্ত। আমরা বাঙালিরা বছরের পর বছর ভারতীয় আগ্রাসনের শিকার। সময় এসেছে ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানোর।

বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী শোয়েব হাসান বলেন, সীমান্তে মানুষ হত্যা আর দ্বিপাক্ষিক শান্তিচুক্তি একসাথে চলতে পারে না। যদি দিপাক্ষিক সুষ্ঠু সম্পর্ক রাখতে চাই, তাহলে অবশ্যই সীমান্তে মানুষ হত্যা অবিলম্বে বন্ধ করে হত্যাকাণ্ডর বিচার করতে হবে।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য