বেকারত্বের জন্য ট্রাম্পকে দুষলেন কমলা
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েছেন। বিতর্কের শুরুতেই তাঁরা অর্থনীতি নিয়ে একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে এই বিতর্ক শুরু হয়।
বিতর্ক মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের শুরুতে ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন, তিনি (ট্রাম্প) যখন ক্ষমতা ছাড়েন, তখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে অত্যন্ত বাজে অবস্থায় রেখে যান। বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বাজে।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি আরও বলেন, ১৬ জন নোবেলজয়ী অর্থনীতিবিদ ট্রাম্পের অর্থনৈতিকনীতির সমালোচনা করেছেন। তাঁদের মতে, ট্রাম্পের নীতি বাস্তবায়ন হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হয়ে যাবে।
কমলা বলেন, মার্কিনিদের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। কারণ, তিনি মার্কিন জনগণের খোঁজ করার চেয়ে নিজেকে রক্ষা করতে বেশি আগ্রহী।
কমলা অভিযোগ করে বলেন, ট্রাম্প আগে যা করেছেন, এখনো তা করতে চান। তিনি বিলিয়নিয়ার ও করপোরেশনগুলোর কর কাটছাঁট করবেন। কমলার তীব্র সমালোচনার জবাব দেন ট্রাম্প। তিনি অন্য দেশের ওপর শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান।
চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন চীনের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক এনেছিল। এমনকি ক্ষমতা ছাড়ার পরও শুল্ক এসেছে।
এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ
দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ
চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ
অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া
১৫ বছর বয়সেই পাঁচ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর মোট সম্পদের পরিমাণ কত?
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্তে সহযোগী দেশগুলোর অসন্তোষ