ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পুঁচকে প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ সকাল ৮:৩২

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ। বিশ্বকাপ বাছাইপর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হল ব্রাজিলকে।

রদ্রিগো, ভিনিসিউসদের নিয়ে সাজানো ব্রাজিল শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী ছিল। তবে শুরু থেকেই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২০তম মিনিটেই গোল খেয়ে বসে দরিভালের দল। ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েগো গোমেজ। যা নাগাল পাননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। প্রথম হাফে মাত্র দুইটি শট নিতে পারে ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতেই এন্ড্রিক ও গুয়েমারেজকে বসিয়ে দরিভাল মাঠে নামান পেদ্রো এবং লুইজ হেনরিককে।

দ্বিতীয় হাফেও প্রথমার্ধের পুনরাবৃত্তি ঘটে। বল দখলে মনোযোগ দেয় সফরকারীরা। ব্রাজিল দ্বিতীয় হাফে বেশি শট নিলেও সেগুলো জোরাল ছিল না। ম্যাচের শেষের আগে আরও কিছু পরিবর্তন নামায় ব্রাজিল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। 

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা