ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় সাংবাদিকের ওপর হামলা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১১:৩৬

জাতীয় দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা প্রতিনিধি আহমদ আলী খন্দকারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিক মাগুরা শহরের হাসপাতাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা সাংবাদিককে রক্তাক্ত জখম করে। পরে আহত আহমদ আলীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহোবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা পাঠানো হয়। 

এ বিষয়ে তার পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় তিনি বসবাস করেন। দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহমদ আলী জানান, তিনজন মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি ছেন দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইচ এন কামরুল ইসলাম, এসএম শিমুল রানাসহ স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল