প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিশুই যেন একজন শিল্পী
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নানা হস্তশিল্প তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত সোমবার সারাদিন উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বহস্তে তৈরি নানা ধরনের উপকরণ প্রদর্শিত হয়। প্রদর্শিত উপকরণগুলো দেখে মনে হয় প্রতিটি শিশুই যেন একেকজন শিল্পী।
প্রতিযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী। প্রত্যেকেই প্রদর্শন করে নিজ হাতে তৈরি নানা প্রদর্শনী। এসব প্রদর্শনীর মধ্যে ছিল রং, মাটি ও কাগজের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র।
সকাল সাড়ে ১০টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধনের পরে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিশুদের তৈরি এসব প্রদর্শনী পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। পরিদর্শনকালে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের সাথে শিশুদের সুসন্তান হিসেবে তৈরি করতে সুশিক্ষা, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো, পড়াশোনার মান বৃদ্ধি, বাল্যবিবাহের কুফলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / জামান
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি
মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি
ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি
মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪
বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ
১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন
কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি
রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার