আরও উন্নত ও নতুনভাবে সুসজ্জিত ব্র্যাক ব্যাংকের সিলেট ব্রাঞ্চের উদ্বোধন
গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরে সিলেট ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এই ব্রাঞ্চটি বড় পরিসরে সুসজ্জিত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সাথে আরও সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
গত ৫ সেপ্টেম্বর সিলেট নগরীর সুবিদ বাজারের সুনামগঞ্জ রোডের পল্লবী ট্রেড সেন্টারে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান আনুষ্ঠানিকভাবে ব্রাঞ্চটির উদ্বোধন করেন।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
সিলেট শহরের এই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে ব্রাঞ্চটির নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সিলেট মহানগরীর ক্রমবর্ধমান গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে বর্তমানে ব্র্যাক ব্যাংক সিলেট শহরে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা করছে। ১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।
এমএসএম / জামান
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি