ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:৪৬

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর আগস্ট মাসের পারফর্মেন্সের উপর ভিত্তি করে মাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশনগন, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহন করেন। 

সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্থতার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই সময়ে, ব্যাংকটি স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে কখনো কোনো বিলম্ব বা ব্যর্থতার নজির নেই। যা ব্যাংক নির্ভরযোগ্যতা এবং আস্থার প্রতীক হিসেবে সমুন্নত রেখেছে। সেই সাথে, এই ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার সর্বদাই নুন্যতম রক্ষিতব্য হারের চেয়ে বেশি থাকে। এরই ধারাবাহিকতায় সাউথইস্ট ব্যাংক বর্তমানে সর্বাধিক সংখ্যক ৬২৩টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে দৃঢ় করেসপন্ডেন্ট সম্পর্ক বজায় রেখেছে। 

গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তাছাড়া প্রধান আর্থিক সূচকগুলোতে ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেইসাথে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধিবিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজ শর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়পোযোগী ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট সেক্টরের শিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। 

বিশেষ করে সেক্টর ভিত্তিক লোন কনসেন্ট্রেশন কমানোর জন্য ফার্মাসিউটিক্যাল, আইটি, পাওয়ার ও এনার্জি, হেলথ কেয়ার, সিরামিক সেক্টরসমূহের মত নতুন নতুন উদীয়মান সেক্টরে ঋণ সহযোগীতা বাড়ানোর জন্য এর জন্য জোর দেয়া হয়। এছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়।

সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Sunny / Sunny

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি