সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য যৌথভাবে ১ম স্থানসহ তিন ক্যাটাগরিতে ২৪তম ICAB National Award অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য যৌথভাবে ১ম স্থানসহ তিন ক্যাটাগরীতে ২৪তম ICAB National Award অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। Private Sector Banks ক্যাটাগরীতে ধারাবাহিকভাবে চতুর্থবারের মত ১ম স্থান (গোল্ড), Corporate Governance Disclosures ক্যাটাগরীতে ২য় স্থান (সিলভার) এবং Integrated Reporting ক্যাটাগরীতে যৌথভাবে ১ম স্থান (গোল্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১০ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ICAB রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৪তম ICAB National Award প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।
এসময় মঞ্চে পুরস্কার গ্রহণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব জনাব মোঃ সেলিম উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ, রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাইন্টস অ্যান্ড রিপোর্টস এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আইসিএবি এর সভাপতি জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোস্তফা হোসেন এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ
নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান
বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড
ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র
এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা
শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত