ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ছাত্রদের তথ্যে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৫:৫০

পচা দই-মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে রাজশাহী শহরের একটি মিষ্টি দোকানিকে আর্থিক জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুঁশিয়ারি ও পচা দই-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর নামো ভদ্রা রেলগেট এলাকার ‘রসগোল্লা’ নামক মিষ্টির দোকানিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৫০০০ জরিমানা করেন।

সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরো কঠিন সাজার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর জব্দকৃত পচা দই-মিষ্টি উপস্থিত জনতার সামনে ধ্বংস করা হয়। এ সময় ছাত্র আন্দোলনেের হাদি, ইমনসহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মঙ্গলবার রাতে এক ক্রেতা রসগোল্লা মিষ্টির দোকান থেকে আধা কেজি মিষ্টি কিনে বাড়ি ফেরেন। প্যাকেট খোলার পর মিষ্টি খেতে গিয়ে দেখেন প্রতিটি মিষ্টির মধ্যে শক্ত আটার গোলা অর্থাৎ মিষ্টিগুলোতে দুধের ছানা ব্যবহার করা হয়নি। এরপর ওই ক্রেতা তার ব্যক্তিগত ফেসবুক Subas Zaman আইডি থেকে প্যাকেটসহ মিষ্টির ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন। পরে ওই পোস্টে অনেকের পাশাপাশি রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্রসমাজের সদস্যরাও মন্তব্য করেন। পরে ছাত্ররা সুবাস জামানের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এ অভিযান পরিচালনা করে। 

এর আগেও সবুজ রঙের ম্যাঙ্গো রসগোল্লা ও রোজার সময় গ্রিন জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করায় দুবার রসগোল্লাকে জরিমানা করেছিল ভোক্তা অধিকার।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ