ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ডাকাতিয়ার স্রোতে তলিয়ে কৃষকের মৃত্যু, ডুবুরি কর্তৃক লাশ উদ্ধার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৭:৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা পুর্ব পাড়া এলাকায় ট্যাক কাটার জলা সংলগ্ন ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম একই এলাকার খাটরা পূর্ব পাড়ায় মৃত মো: আবদুল হাফেজের ছেলে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে সংবাদ পেয়ে চাঁদপুর থেকে একটি ডুবুরি দল এসে নিহত সবুজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান এবং কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: মফিজুর রহমান জানান, ‘গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক রেজাউল করিম সবুজ স্রোতের মুখে পড়ে নদীর পানিতে তলিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। পরে চাঁদপুরের একটি ডুবুরি দলকে খবর দিয়ে আনা হয়। এ সময়ের মধ্যে আমরা ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাই। দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণের মধ্যেই সবুজের  মৃতদেহ উদ্ধার করে তারা। পরে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহত সবুজের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত সবুজের শ্যালক নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতের পানিতে তলিয়ে যাযন তিনি। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

T.A.S / T.A.S

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১