ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্ট ঢাকা ও চট্টগ্রামে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ সকাল ৭:৪৭

রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত হয়েছে। শঙ্কা আছে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়েও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা এলে সিরিজের দুটি টেস্টের ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সূচি অনুযায়ী আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল প্রোটিয়ারা। সেবার তিন সংস্করণের ক্রিকেটই হয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে দুটি ম্যাচই ড্র হয়।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা