নরসিংদীতে ৬ বছরের শিশুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সুমাইয়া আক্তার মিম নামে ৬ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ওই ব্যক্তির নাম তানভীর আহমেদ পাভেল (৩০)। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মো. ইসমাইল হোসেন ভূঁইয়ার মেয়ে সুমাইয়া আক্তার মিম বাড়ির পাশে সহপাঠীর সাথে খেলা করছিল। এ সময় একই গ্রামের আব্দুল হাই ভূঁইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল সুমাইয়া আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে তার কানে থাকা দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে যাওয়ার সময় সুমাইয়া ঘটনা তার মাকে বলে দেবে বলে জানালে তানভীর তার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত মুরগির খামারের ভেতরে নির্মাণাধীন একটি বাথরুমে ফেলে লতাপাতা দিয়ে ঢেকে রেখে চলে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে উল্লিখিত স্থানে সুমাইয়া আক্তারের মৃতদেহ পাওয়া যায়। পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওই ঘটনায় নিহতের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর উপযুক্ত সাক্ষ্যপ্রমাণে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন দণ্ডের রায় প্রদান করেন।
এমএসএম / জামান
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন