ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১:৯

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে আধিপত্য বিস্তারের কারণে ২৪০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপের শীর্ষ আদালত। নিজস্ব শপিং কম্পারিসন সার্ভিস একচেটিয়া ব্যবহারের কারণে ২০১৭ সালে এ জরিমানা ধার্য করেছিল ইউরোপীয় কমিশন। তবে এর বিরুদ্ধে আপিল করেছিল প্রযুক্তি জায়ান্ট গুগল। খবর বিবিসির 

সম্প্রতি রায়ের মাধ্যমে একটি দীর্ঘকালীন মামলার অবসান হলো। তবে ইউরোপীয় আদালতে এ রায়ে ‘অসন্তুষ্ট’ হয়েছে গুগল। ২০০৯ সালে প্রথম এ মামলা দায়ের করে ব্রিটিশ প্রতিষ্ঠান ফাউন্ডেম। সে সময় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল। মামলার অভিযোগে বলা হয়, গুগল সার্চ ফলাফলে তার নিজস্ব শপিং সুপারিশগুলো প্রতিযোগীদের চেয়ে আরও বেশি সামনে দেখাত। 

মামলাটির আইনি বা অর্থনৈতিক কোনো মূল্য নেই বলে গুগল যুক্তি দেখাতে চেষ্টা করেছিল। এক্স প্ল্যাটফরমের এক পোস্টে এ মামলার আরেক অভিযোগকারী সাইট কেলকো বলে, মামলার রায়টিকে ‘ন্যায়সংগত প্রতিযোগিতা এবং গ্রাহক পছন্দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়’ হিসাবে উল্লেখ করেছে। 

ইউরোপীয় আদালত (ইসিজে) রায়ে বলেছেন, কমিশনের গুগলের আচরণকে ‘বৈষম্যমূলক’ মনে করার সিদ্ধান্ত সঠিক ছিল এবং গুগলের আপিল ‘সম্পূর্ণরূপে খারিজ’ করা উচিত। এটি গুগল ও তার মালিক আলফাবেটকে তাদের নিজস্ব খরচ বহন করতে এবং ইউরোপীয় কমিশনের মামলাসংক্রান্ত খরচ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে।

T.A.S / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন