ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪ শিশু নিখোঁজ


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৩:৩

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৬ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়।

নিখোঁজ চার শিশু ৯নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকি তিনজন প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা-মা ও স্বজনরা।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর ছয়জন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠে আরেকজনকে টেনে তুলতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদের খোঁজা বন্ধ রাখা হয়।

নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য কবিরুল ইসলাম জানান, সকালে আতিক হাসান নামে এক শিশু ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা একজনকে উদ্দার করে। আরেকজন মোল্লাপাড়া এলাকায় উদ্ধার হয়। তবে আঁখিমনি এখনো নিখোঁজ রয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, তারা খবর পেয়ে রাতে আসতে না পেরে সকার ৬টার দিকে এসে জানতে পারেন একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তারা উদ্ধারকাজে নামেন। এরমধ্যে চিলমারীর রানীগঞ্জ বেড়িবাঁধের কাছ থেকে জুয়েল রানা ও মোল্লারহাট এলাকা থেকে নাজমুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। আরেকটি মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

T.A.S / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন