অটোরিকসা নিষিদ্ধ করায় কর্ণফুলীতে ট্রাফিক পুলিশকে অবরুদ্ধ করে বিক্ষোভ
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটোরিকসাকে প্রধান সড়কে নিষিদ্ধ করার প্রতিবাদে মইজ্জ্যারটেকে ট্রাফিক পুলিশকে অবরুদ্ধ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন অটোরিকসাচালকরা। বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চত্বর এলাকায় সড়কের দুই পাশ বন্ধ করে বিক্ষোভ করা হয়। এ সময় ঘণ্টাখানেক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে এসআই মোবারক হোসেন ও এসআই মিজান ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
বিক্ষোভকারীরা বলেন, আমরা সবাই গরিব মানুষ, আমরা এলাকায় শত শত বেকার যুবক, মধ্যবয়স্ক মানুষ এই অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু গত দুদিন ধরে আমাদের সড়কে অটোরিকসা নিষিদ্ধ বলে গাড়ি চালাতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। কয়েকটি গাড়ি আটকও করেছে তারা। তাই আমরা আর কোনো উপায় না পেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি। আমরা যেন হয়রানি ছাড়া সড়কে অটোরিকসা চালাতে পারি।
তারা আরো বলেন, এখন আমাদের একটাই দাবি- সড়কে অটোরিকসা চলার বৈধতা দিতে হবে। নাহলে সরকার আমাদের চাকরি দেবে। অন্যথ্যায় আমরা আন্দোলন চালিয়ে যাব।
মইজ্জ্যারটেকে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. সোহেল জানান, গাড়ি আটকের বিষয়টি মিথ্যা। কোনো গাড়ি আটক করিনি। আমরা মাইকিং করেছি তারা যেন গাড়ি নিয়ে মহাসড়কে না আসে। তার জন্য এরা আমাদের ওপর ফুঁসে উঠেছে।
T.A.S / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল