ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে স্কুল মেরামতের টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:১৭

কুড়িগ্রামের উলিপুরে স্কুল মেরামতের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ রায়ের বিরদ্ধে। স্কুল মেরামতের জন্য স্লিপের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও অভিভাবকবৃন্দ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ রায় ২০২৩-২৪ অর্থবছরের স্কুল মেরামতসহ অন্যান্য বাবদ স্লিপের দুই লাখ টাকা বরাদ্দ পেলে তা দিয়ে বিদ্যালয়ের কোনো কাজ না করে সভাপতিসহ যোগসাজশে আত্মসাৎ করেন। ম্যানেজিং কমিটির সদস্যরা স্লিপের টাকার হিসাব জানতে চাইলে প্রধান শিক্ষক বিভিন্ন ধরনের বল প্রয়োগ করে বিদ্যালয় থেকে বের করে দেন। এছাড়া ওই প্রধান শিক্ষক প্রতিদিন বিদ্যালয়ে দেরিতে আসেন আবার তাড়াতাড়ি বিদ্যালয় ত্যাগ করেন। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা মন্তব্য করলে তদের প্রতি রাগান্বিত হন।

স্কুলের স্লিপের টাকা আত্মসাতের পাশাপাশি সভাপতিকে হাতের কব্জায় রাখতে স্লিপের টাকা দিয়ে বিদ্যালয়ে কাজ করা রংমিস্ত্রি দিয়ে সভাপতির বাড়িতে থাকা বিল্ডিংয়ের রং করিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ রায়। তাছাড়া বিদ্যালয়ের ল্যাপটপসহ অন্য জিনিসপত্র বিদ্যালয়ে ব্যবহার না করে প্রধান শিক্ষক তার বাড়িতে ব্যবহার করার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ রায় বলেন, আমার বিরুদ্ধে যেসব লিখিত অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বিদ্যালয় মেরামতের জন্য স্লিপের টাকা দিয়ে বিদ্যালয়ের কাজ করা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ মিথ্য ও ভিত্তিহীন বলে জানান তিনি। 

সভাপতি আবুল কাশেম বলেন, আমার বাড়ির ঘরের দেয়ালের বা্ইরের রং ওই বিদ্যালয়ের রং করা মিস্ত্রি দিয়ে করে নিয়েছি। মিস্ত্রির খরচের টাকা আমি দিয়েছি। 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস ফাতিমা তোকদার প্রধান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অফিসে দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

T.A.S / জামান

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার