ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেড়মাস যাবৎ বন্ধ কেপিএমের উৎপাদন, দ্রুত চালু করতে সিবিএ সংগঠনের হুঁশিয়ারি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:২০

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) উৎপাদন বিগত দেড় মাস ধরে বন্ধ রয়েছে। তাই দ্রুততম সময়ে প্রতিষ্ঠানটির উৎপাদন চালু করতে এবং উৎপাদনবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কেপিএমের ১নং মিলগেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারের সঞ্চালনায় মানববন্ধনে সিবিএর স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন। এ সময় কেপিএম স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, তৈয়বিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে শামিল হন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৭ সালে তৎকালীন এমডি স্বৈরাচারের দোসর ডঃ এম এ কাদের প্রাইভেট প্রতিষ্ঠান বসুন্ধরার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে এশিয়ার বৃহত্তম এই পেপার মিলটি বন্ধের পায়তারা সম্পন্ন করে। তৎকালীন সময়ে এমডি এমএ কাদের মিলসটি পুরোপুরি ধ্বংস করার জন্য স্থানীয় কাঠ ও বাঁশ দিয়ে নিজস্ব পদ্ধতিতে পাল্প উৎপাদন কারখানাটিও বন্ধ করে দেয়। নিজস্ব কাঁচামাল দিয়ে কাগজ তৈরির প্রক্রিয়াও সম্পুর্ণভাবে বন্ধ করা হয় ওইসময়। ২০১৭ সালের পর থেকে বিদেশ থেকে আমদানিকৃত পাল্প এনে নামে মাত্র মিল চালু রাখা হচ্ছে। যেখানে বর্তমানে ২০২৪ সালে ১শত মে. টন কাগজ উৎপাদন সক্ষমতা থাকলেও সেখানে কখনো ৫ মেঃটঃ আবার কখনো ১০ মে. টন কাগজ উৎপাদন করা হচ্ছে। অথচ কেপিএম এর ২টা মেশিনের মাধ্যমে এখনো মাসে ৭০-৮০ মে. টন কাগজ উৎপাদন সক্ষমতা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না।

বক্তারা আরো বলেন, পেপার মিলের উৎপাদন বন্ধ হয়ে গেলে প্রাইভেট কোম্পানিগুলো তাদের কাগজের দাম বৃদ্ধি করে দেবে। এতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক এবং সরকারি অফিসগুলো অধিক দামে কাগজ কিনতে বাধ্য হবে। এছাড়া ইতোমধ্যে কেপিএম সিবিএ নেতৃবৃন্দ বিসিআইসির ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সাথে গত ৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে দেখা করেছেন। উনি কারখানার উৎপাদন চালু রাখার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য কেপিএমের সকল শ্রমিক-কর্মচারীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

মানববন্ধন থেকে শিগগিরই উৎপাদন চালু এবং যে কর্মকর্তারা মিল বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত তাদের সতর্ক করা হয়েছে। যদি  তারা মিলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তবে ছাত্র-শ্রমিক মিলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।

এদিকে, কেপিএম কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে কেপিএমের জেনারেল ম্যানেজার (উৎপাদন) মো. মঈদুল ইসলাম জানান, বিগত দেড় মাস যাবৎ পাল্প সংকট ও কারিগরি ত্রুটির কারণে কেপিএমের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে উৎপাদন সচল হবে। 

T.A.S / জামান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ