ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মহেশপুরে গণপিটুনিতে গরুচোর নিহত, আহত ২


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:২৭

ঝিনাইদহের মহেশপুরে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক গরুচোর নিহত হয়েছে। নিহত রাশেদ শেখ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। একই সময় গণপিটুনিতে আহত হয়েছে নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাসপাড়ার রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এ সময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খাঁ নামে এক ব্যক্তি জখম হন। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে উপস্থিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরুচোরের দায়ে পিটিয়ে আহত করেন স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার গরুচোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির শিকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে বাকি দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা