ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খোরশেদ আলম রাসুকে হয়রাান না করার আহ্বান ব্যবসায়ীদের


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:৪৬

সিদ্ধেশ্বরী আনারকলি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দোকান মালিক সমিটির সহ-সভাপতি ছিলেন খোরশেদ আলম রাসু। তিনি একজন আয়করদাতা ও প্রথম শ্রেণির ঠিকাদার। এছাড়া তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী ছিলেন। তবে কতিপয় স্বার্থন্বেষী ঠিকাদারসহ একটি কুচক্রী মহল ও অসৎ দুর্নীতিবাজ পুলিশ প্রশাসন এবং কিছু অসাধু ব্যবসায়ী প্রতিহিংসাপরায়ণ হয়ে খোরশেদ আলম রাসুকে ফ্রিডম রাসু তকমা লাগিয়েছে।

এই চক্র তাকে ব্যবসায়িক এবং সামাজিক ও পারিবারিকভাবে নিঃশেষ করার অশুভ পাঁয়তারা চালালে খোরশেদ আলম রাসু নিজের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সেফ করার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি) কাছে গিয়ে নিজেকে সোপর্দ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ডিবি পুৃলিশ তাকে ৫৪ ধারায় চালান দিলেও একপর্যায়ে অদৃশ্য কিছু কালো হাতের ইশারায় একটার পর একটা মিথ্যা সাজানো মামলা দিতে থাকে। তবে প্রত্যকটা মিথ্যা মামলায় সৎসাহসী ব্যবসায়ী নেতা খোরশেদ আলম রাসু অব্যাহতি পান।

সর্বশেষ গত আওয়ামী লীগ সরকারের ২২ সেপ্টেম্বর ২০২৩ সালে বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম রাসু গাজীপুর কাশিমপুর কারাগার থেকে বের হওয়ামাত্র গেট থেকে ডিবি হারুনের নির্দেশে ডিবি কার্যালয়ে নিয়ে আসে এবং পাঁচ দিন ডিবি হেফাজতে রেখে সাবেক ডিবি প্রধান হারুন বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা ৫০ লাখ টাকা দাবি করে। সাবেক ডিবি প্রধান হারুন তার চাহিদা মোতাবেক টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে খোরশেদ আলম রাসুকে তাদের জিম্মায় রেখেই অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে খোরশেদ আলম রাসুকে মিথ্য অস্ত্র মামলায় জেলখানায় পাঠিয়ে দেয়।

ব্যবসায়ী নেতা খোরশেদ আলম রাসুর বিরুদ্ধে দেশের কোথাও জিডি কিংবা কোনো মামলা না থাকায় আদালত কথিত অস্ত্র মামলায় জামিনে মুক্তিসহ সকল মামলা থেকে অব্যহতি দিয়ে তাকে কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ প্রদান করে। অন্যায়ভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘদিন জেলে থাকায় ব্যবসা-বাণিজ্যে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন খোরশেদ আলম রাসু। বয়সের ভারে শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি। তার এখন চিকিৎসা এবং বিশ্রামের প্রয়োজন।

সম্প্রতি গণমাধ্যমে খোরশেদ আলম রাসুর নাম উল্লেখ করে তার নামের সাথে ফ্রিডম রাসু এবং ১১ মামলাসহ পুলিশ হত্যা মামলার আসামি উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর কোনো অস্তিত্ব নেই।

এ বিষয়ে সিদ্বেশ্বরী মৌচাকের আনারকলি মাকের্ট মালিক সমিতি, লিলি প্লাজার মাকের্ট মালিক সমিতি এবং শাহাজাদপুর প্রিমিয়ার শপিংমল মালিক সমিটিসহ বিভিন্ন ব্যবসায়ী সমাজ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বলেছে, খোরশেদ আলম রাসু একজন দেশপ্রেমিক ও ব্যবসাবান্ধব মানুষ হিসেবে অন্যদের বিরুদ্ধে সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করায় তাকে জেল-জুলুম এবং ষড়যন্ত্রের শিকার বারবার হতে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সবার কাছে তাদের দাবি, ব্যবসায়ী রাসু যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। রাসু ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তায় আইনি সহায়তা প্রত্যাশা করেছে ব্যবসায়ী সমাজ।

এমএসএম / জামান

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি