মুজিবনগরে চাঁদাবাজি ও লুটপাটের মামলা ফল ব্যবসায়ীর
১০ লাখ টাকা চাঁদা আদায় ও ৪০ লাখ টাকার ফল লুটপাটের অভিযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা, স্বাস্থ্য কমকর্তা, কলেজের অধ্যক্ষসহ ১৫৩ জনের নামের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার )১২ সেপ্টেম্বর) মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে (মুজিবনগর) আসাদুল হক নামে এক ফল ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মুজিবনগর উপজেলার অপসারিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অলোক কুমার দাস, মুজিবনগর মহিলা কলেজের অধ্যক্ষ ওমর খৈয়াম উষা, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম রবি, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, সদরের কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, অনলাইন জুয়ার এজেন্ট নুুরুল ইসলাম লালন, মাদার মাস্টারের ছেলে অনিক, লিপু, বিজয়, মুজিবনগর উপজেলার ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন তকলি।
মামলার বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলাটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার এজাহারে বাদীর অভিযোগ, আসামিরা পরস্পর চাঁদাবাজ ও তৎকালীন ক্ষমতাধর ব্যক্তি। বাদী একজন মৌসুমি ফল ব্যবসায়ী। তিনি তার এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৌসুমি ফল তথা আম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি ফল ক্রয় করে বিভিন্ন পাইকার-ফড়িয়ার কাছে বাগানে বাগানে বিক্রি করে থাকেন। বিগত আওয়ামী সরকার নির্বাচনের পর আসামিরা বাদীকে বলেন, তাদের সরকারের আমলে ব্যবসা করতে হলে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। ওই সময় বাদীর নিজের ও বিভিন্ন পার্টনারের সহিত প্রায় এক কোটি টাকার ফলকর লওয়া ছিল। আসামিদের হুমকিতে বাদী থানায় গেলেও পুলিশ প্রভাবশালী আসামিদের চাপে কোনো অভিযোগ, এমনকি জিডি পর্যন্ত এন্ট্রি করেনি।
বাদী ও তার পরিবারের লোকজনদের আসামিদের মাধ্যমে খুন-গুম, অপহরণ ও লুটপাটের হুমকি আসতে থাকলে ও আসামিরা স্বয়ং অস্ত্রসহ মহড়া দিয়ে চাঁদা দাবি করলে বাদী ২০১৮ সালের ১৫ এপ্রিল ১নং আসামি আমাম হোসেন মিলুর বাড়ি গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দিয়ে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যবসা করেন। তারপর পুনরায় আসামিরা বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করলে বাদী আসামিদের বোঝান যে, সমস্ত বছরে ওই পরিমাণ লাভ হয় না, যেখান থেকে তাদের চাঁদা দেবেনে। কিন্তু আসামিরা বাদীর কোনো কথাই আমলে নেননি। ২০২১-২২ মৌসুমে আসামিরা বাদীর অনুমান ১৭টি বাগানের আম-লিচু মূল্য অনুমান ৪০ লাখ টাকার ফল লুট করে নিয়ে যায়। বাদী বাধা দিতে গেলে তাকে আসামিরা গণহারে এলোপাথাড়ি লাথি, কিল, ঘুষি মেরে গুরুতর জখম করে।
অবৈধ সরকার ক্ষমতায় থাকায় বাদীকে আসামিরা আদালত চত্বরে পর্যন্ত আসতে দেয়নি। পুলিশের ভূমিকাও ছিল নীরব দর্শকের। আসামিরা দলীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় এবং তাহাদের দল দীর্ঘদিন ক্ষমতায় থাকায় ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আসামিদের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেন।
T.A.S / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন