ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরীফুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৪ সকাল ৮:৪০

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী।

টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২। গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের।

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুঁচকিতে অস্বস্তিবোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাঁর চোট নিয়ে তখন বলেছিলেন, ‘এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।’ সে হিসাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারের বোলিং মিস করতে যাচ্ছে বাংলাদেশ।

শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকছেন ৪ জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাঈম হাসান। পাকিস্তান সফরেও তাঁরাই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলে আছেন।

দুর্দান্ত ছন্দ নিয়েই বাংলাদেশ দল ভারত সফরে যাবে। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিল ৬ উইকেটে।

১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট।

এমএসএম / জামান

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা