নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ৩ অস্ত্র উদ্ধার
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি আরো জানায়, নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
এর আগে গত ১৯ জুলাই অসংখ্য দুষ্কৃতকারীর আক্রমণে নরসিংদী জেলা কারাগারে বন্দি ছিনতাই, অস্ত্র লুট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। তখন অনেক জঙ্গি ও আসামি কারাগার থেকে পালিয়ে যায়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সকালের সময়কে জানান, নরসিংদী জেলা কারাগার থেকে মোট ৮৫টি অস্ত্র লুট হয়েছিল। এরমধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে চায়না রাইফেল ২৫টি, বিডি ০৮ মডেল রাইফেল ১৭টি ও ১১টি শটগান। ঢাকা থেকে উদ্ধার অস্ত্রসহ উদ্ধার অস্ত্রের সংখ্যা দাঁড়াবে মোট ৫৬টি।
তিনি আরো জানান, কারাগার থেকে লুট হওয়া ৮ হাজার ১৫ রাউন্ড গুলির মধ্যে চায়না ১ হাজার ১১০ রাউন্ড ও শটগানের ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া পলাতক ৯ জঙ্গির মধ্যে ৬ জঙ্গিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
Link Copied