ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে নতুন ডিসির দায়িত্ব গ্রহণ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-৯-২০২৪ বিকাল ৫:১

মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নরসিংদীর বিদায়ী জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইতিপূর্বে তিনি জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আতিকখিলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হামিদুল হক চৌধুরী, মাতার নাম হোসনে আরা। তিনি বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি ইশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), আইসিটি বিভাগ কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের সহকারী নিয়ন্ত্রক এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালের ১ জুন পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব এবং ২০২১ সালের ৭ মার্চ উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২