ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে প্রিন্সিপাল মূ. নাজমূল ইসলাম বিদ্যানিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপিত


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৪ বিকাল ৫:২

কালীগঞ্জে প্রিন্সিপাল মূ. নাজমূল ইসলাম বিদ্যানিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি গ্রামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. মুজিবুর রহমান।

কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রসুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মূ. নাজমূল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মো. ইসমাইল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. নেয়ামুতুল্লাহ, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নয়া দিগন্ত ও দি ট্রাইব্যুনালের উপজেলা প্রতিনিধি প্রকৌশলী কাজী মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়া, কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. আমিরুননেছাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সমাজের উন্নতি এবং পরিবর্তন শিক্ষার মাধ্যমেই সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। 

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন দুর্বাটি এমইউ কামিল মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সানাউল্লাহ।

উল্লেখ্য, শিক্ষার আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান প্রিন্সিপাল মূ. নাজমূল ইসলাম বিদ্যানিকেতন সৃষ্টির লক্ষ্যে একটি প্রত্যয়ন অনুমোদন করে যান।

এমএসএম / জামান

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ