কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে মাগুরায় মতবিনিময় সভা
মাগুরায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মাগুরা শহরের নোমানি ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন রাজ, সাইদ আফ্রিদিসহ বদরুন্নেসা কলেজের সমন্বয়ক জান্নাত ও মাগুরার সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা জেলার ছাত্র-নাগরিকের সাথে এ মতবিনিময় সভা করেন। শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে মাগুরা জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মতামত নেন।
এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাংলাদেশের জেলা ও বিভাগগুলোতে সফরে এসেছেন। এর উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থানে দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতার দাবি ও প্রত্যাশার কারণে এ সফর। স্বৈরাচার পতনের পর যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও দাবিগুলো কী সেগুলোর ভিত্তিতে নতুন বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করাই এই সফরের উদ্দেশ্য বলে জানান সমন্বয়করা।
এ সময় বক্ততা মাগুরাসহ সারাদেশে আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কুকর্মের কথা উল্লেখ করে ভবিষ্যতে তাদের স্বৈরাচারী ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।
এমএসএম / জামান
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার