নরসিংদীতে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের 'ফ্যামিলি হেলথ ফোরাম' প্রশিক্ষণ অনুষ্ঠিত
নরসিংদীতে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি হেলথ ফোরাম প্রশিক্ষণ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন অর্ধশতাধিক শিশুর মা।
নরসিংদী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ডায়াবেটিসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন।
সুষম খাদ্যের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় কুমার সাহা। শিশুদের মানসিক রোগের বিষয়ে আলোচনা করেন প্রয়াসের প্রধান মনোবিজ্ঞানী ফারহানা আফরিন। বাংলাদেল অ্যাথলেটিক ফেডারেশন ঢাকার কোচ মোর্তজা ইকবাল নূরী প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ফিটনেসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের প্রজেক্ট সমন্বয়কারী অরিন্দম পান্ডে। প্রশিক্ষনটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ