রায়পুর হিলফুল ফুজুল যুব সংগঠনের পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুরে সাম্প্রতিক বন্যার্তদের সহযোগিতায় স্বেচ্ছায় শ্রম দিতে এগিয়ে আসার জন্য দুই ধাপে মোট ৫০ সদস্যকে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার বিতরণ করছেন হিলফুল ফুজুল যুব সংগঠন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ আসর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রায়পুর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, রাখালিয়া মহাদেবপুর এবং গাবতলী জামে মসজিদের সামনে হিলফুল ফুজুল যুব সংগঠনের আয়োজনে হিলফুল ফুজুল যুব সংগঠন অফিস রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
‘সবাই মিলে করি কাজ, গড়ি এক সমৃদ্ধ সমাজ’ সংগঠনের এই স্লোগানকে সামনে রেখে বন্যার্তদের সহযোগিতায় স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য ১ম ও ২য় ধাপে মোট ৫০ সদস্স্যের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন ইসলামিক বই বিতরণ করেন সংগঠনের পরিচালনা কমিটি আব্দুর রহমান (রায়হান) ও জশিম উদ্দিন।
যাদের এ পুরস্কার দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাহিদ হাসান, ইয়াসিন আরাফাত, মো. নুর নবী শান্ত, মো. আব্দুল কুদ্দুস, মো. শাহাদাত হোসেন, মো. আব্দুর রহমান, মো. শাহ পরাণ, মো. জুনায়েদ হোসেন, মো. মিরাজ হোসেন, মো. জাবের হোসেন, মো. কাদের মাহমুদসহ অনেকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী রেনেসাঁর তরুণ বক্তা মাওলানা নোমান সালেহী বলেন, হিলফুল ফুজুল যুব সংগঠন নামে সংগঠনটি পরিচালনা করেছিলেন আমাদের রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই সংগঠনের মাধ্যমে মানুষের মাঝে বৈষম্য দূর করে ভেদাভেদ ভুলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের নামেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।
যারা প্রতিষ্ঠা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সমাজে অসহায় মানুষের সাহায্যের জন্য সব সময় আপনারা এগিয়ে যাবেনএবং সৎ ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল থাকুন। এলাকাবাসীকে সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হোক মানব কল্যাণের, সেই প্রত্যাশায় আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত ও দোয়া করেন।
উদ্যোক্ততা আব্দুল কুদ্দুস খাঁ চলতি বছরের ৬ মার্চ আল্লাহ ও তার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রেখে সমাজ উন্নয়নে কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে ৫০ সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট এমরান হোসেন পরাণ, কামরুজ্জামান সোহেল (৩নং দালাল বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান) প্রমুখ।
জামান / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার