ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বন্যা পরিস্থিতির অবনতি, শঙ্কায় নোয়াখালীর মানুষ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:১৭

গত দুই দিনের ব্যাপক বৃষ্টির ফলে নতুন করে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। তবে সবচেয়ে বেশি পানি বেড়েছে জেলার সেনবাগ, বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায়।  ফলে এলাকার বন্যার্ত মানুষ সীমাহীন কষ্টে দিনযাপন করছেন। ফের বন্যার শঙ্কায় রয়েছে কবিরহাট উপজেলাও।

জানা গেছে, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় গত ১৫ দিন বন্যার পানি স্থানীয় জলাবদ্ধতায় রূপ নেয়। এতে এখনো পানিবন্দি রয়েছে ১১ লাখ ৫৫ হাজার মানুষ। ৩৪৯টি আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার ৪৪১ জন মানুষ অবস্থান করছে। বন্যায় এ পর্যন্ত নোয়াখালীতে ১১ জনের মৃত্যু হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলা শহর মাইজদীতে ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। বঙ্গোপসাগরে নিম্মচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে এখানকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

স্থানীয়রা বলছেন, জেলার নিন্মাঞ্চলীয় উপজেলাগুলোতে কোথাও ৩-৪ ফুট, কোথাও কোথাও ৭-৮ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের পানি নিষ্কাশিত হওয়ার ব্যবস্থা ভেঙে পড়ায় পানি নামছে খুবই ধীরগতিতে। এজন্য স্থানীয়দের মাঝে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে।

কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, বন্যা ও জলাবব্ধতায় কবিরহাট উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তবে আমাদের দাবি, পানি নিষ্কাশিত হওয়ার সঠিক ব্যবস্থাপনার মধ্যদিয়ে দ্রুত বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির সমস্যা সমাধানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

অপরদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়ায় শুক্রবার বিকেলে ১০টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। ৫টি ট্রলারসহ এখনো ১৭ জেলে নিখোঁজ রয়েছেন।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, নোয়াখালীতে বন্যাপরবর্তী জলাবদ্ধতা আগে থেকেই ছিল। এখনো বৃষ্টি হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসন আগের মতোই মানুষের পাশে দাঁড়াবে।

এমএসএম / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ