কাল থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী চুনতীর ঐতিহাসিক মাহফিলে সীরতুন্নবী (সা.)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ৫৪তম আসর আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামীকাল বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে এ মাহফিল শুরু হবে এবং আগামী ৩ অক্টোবর রাতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
প্রতি বছরের মতো মাহফিলকে তাৎপর্যময় ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত মাহফিলে অংশগ্রহণে ইচ্ছুকদের সীরত ময়দানে সুশৃংঙ্খলভাবে অবস্থান করতে আহ্বান জানান। এছাড়া তিনি সীরত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোনো মাহফিল নয়। বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে দেশের বিভিন্ন জায়গার সরকারি ও কওমি ধারার আলেমরা নির্দিষ্ট বিষয়ের ওপর কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন। এই মাহফিলে মাসয়ালা মাসায়েলসহ সময়োপযোগী যুগ জিজ্ঞাসার জবাব দেয়া হয়।
এরমধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথা হায়াতে জিন্দেগির পুরো বিষয়সহ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। ১৯৭২ সালে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে চুনতীর হজরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (সা.) মাহফিলের প্রবর্তন করেন। সেই থেকে নিয়মিত এ মাহফিল প্রতি বছর সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।
১৯৭৯ সালে ১৫ দিনের কর্মসূচির ভিত্তিতে মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর কার্যক্রম আরম্ভ হয়। শাহ সাহেব হুজুর মাহফিলের শেষ পর্যায়ে দুই দফায় দুই দিন করে বাড়িয়ে একে ১৯ দিনের মাহফিলে রূপান্তর করেন। এরপর থেকে অদ্যাবধি ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯৮৩ সালে শাহ সাহেব হুজুরের ইন্তেকালের পর থেকে বিভিন্ন চড়াই-উতরাই ও বাধা-বিপত্তি পেরিয়ে এ মাহফিল শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজন অব্যাহত রয়েছে। সর্বস্তরের মুসলিম ধর্মপ্রাণ জনতা একে হুজুরের বুজুর্গীর বড় নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতি বছরের মতো মাহফিলে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও বিভাগ এবং তাঁর আনীত পবিত্র জীবনব্যবস্থা ইসলামের জরুরি বিভিন্ন বিষয়ের ওপর সারগর্ভ আলোচনা করবেন শতাধিক দক্ষ ও অভিজ্ঞ আলেমেদ্বীন।
সীরত মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দেশের সবচেয়ে বৃহৎ ১৯ দিনের ঐতিহাসিক এ সীরতুন্নবী (সা.) মাহফিল আয়োজনের একমাত্র উৎস আল্লাহ ও রাসূলপ্রেমিক জনতার আর্থিক ও কায়িক সহায়তা। এজন্য এবারো মাহফিল আয়োজনে সকল ধর্মপ্রিয় মানুষের সহায়তা কামনা করা হয়েছে।
এমএসএম / জামান
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা